প্রবাস ডেস্ক
পাপুলের ভাইকে কুয়েতে তদন্ত কমিটির তলব
কুয়েতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, মানব, অর্থপাচারসহ বিভিন্ন জালিয়াতিতে জড়িত এমন কয়েক শ ব্যক্তির তালিকা করে কুয়েত সরকার। সেই তালিকা ধরেই বিতর্কিত শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করে দেশটির গোয়েন্দা বিভাগ। সেই অভিযানেই গ্রেফতার হন বাংলাদেশের লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম এমপি পাপুল।
পাপুলের ভাইকে এবার দেশটির তদন্ত কমিটি তলবের সিদ্ধান্ত নিয়েছে। খবর কুয়েত টাইমসের।
প্রতিবেদনে বলা হয়েছে, পাপুলের ছোট ভাই তার সহযোগী ছিলেন-এমন নতুন তথ্য পাওয়ার পর পাপুলের ভাই কাজী বদরুলকে তলব করার নির্দেশ দিয়েছে মামলার তদন্ত কমিটি। পাপুলের স্ত্রী এবং অন্যদের সঙ্গে তার ভাই বদরুলও মানবপাচারে জড়িত ছিলেন বলে অভিযোগ পেয়েছেন তারা।
এদিকে, পাপুলের থেকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া কুয়েতের দুই এমপি সাদৌন হামদ এবং সালাহ খোরশীদ শনিবার জামিন পেয়েছেন। দুজনই ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন। তারা জোরালোভাবে অস্বীকার করেছেন, পাপুলকে তারা চেনেন না এবং তার সঙ্গে কোনো ধরনের সংযোগ ছিল না।
আইনিউজ/টিএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি























