নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হচ্ছেন শহীদুল ইসলাম
ফাইল ছবি
এম শহীদুল ইসলামকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর দ্বারা ২০১৪ সালের জুন থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করে আসা কূটনীতিক মোহাম্মদ জিয়াউদ্দিনের স্থলাভিষিক্ত হচ্ছেন শহীদুল।
শহীদুল ইসলাম বিসিএস ১৯৮৫ ব্যাচে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি কলকাতা, জনেভা ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন।
তিনি দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসাবে আমেরিকা ডেস্ক ও ইউরোপ ডেস্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। শহীদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আস্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
আইনিউজ/এসডিপি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























