প্রবাস ডেস্ক
তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে ২ বাংলাদেশির মৃত্যু
তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। বৃহস্পতিবার তুরস্ক ও গ্রিসের সীমান্তবর্তী শহর আলেক্সান্দ্রোপোলি শহরে মো. আক্তার আহমেদ ও মো. মিজানুর রহমান নিহত হন।
মরদেহ উদ্ধারের পর রাজধানী এথেন্সের ওমোনিয়ার আলজব্বার মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। বর্তমানে নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
গ্রিসে বাংলাদেশ কমিউনিটির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস জানান, ২-৩ দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্নের পর তাদের মরদেহ পরিবারের কাছে পাঠানো হবে।
জানা গেছে, মো. আক্তার আহমেদের বাড়ি সিলেটের ওসমানী নগর উপজেলায়, তার পিতার নাম মনোহর আলী। মিজানুর রহমানের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়, পিতার নাম আসিদুর রহমান। তাদের মৃত্যুতে পুরো বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
গ্রিসের থেসালুনিকিতে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশির সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে অনেকে উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। যাদের একটি বড় অংশ অবৈধভাবে তুরস্ক হয়ে গ্রিসে প্রবেশ করেন। এভাবে গ্রিসে প্রবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনেক মানুষের পথিমধ্যে মৃত্যু হয়। অবৈধভাবে ইউরোপে যাতে কেউ প্রবেশ না করেন সেজন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
আইনিউজ/এসডিপি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























