প্রবাস ডেস্ক
দায়িত্ব গ্রহণ করলেন জাপানের নতুন রাষ্ট্রদূত
নবনিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ
জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। শুক্রবার সকালে দায়িত্ব গ্রহণকালে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ ও অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
রাষ্ট্রদূত নিয়োগ করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নে এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেন। রাষ্ট্রদূত এজন্য প্রবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এছাড়াও তিনি জাতীয় চারনেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। রাষ্ট্রদূত ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এবং বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের বারমিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ফাইন্যান্সে এমএস করেন। পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক।
আইনিউজ/এসডিপি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























