নিজস্ব প্রতিবেদক
শর্ত ছাড়াই ওমান যেতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা
ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে আটকেপড়া বাংলাদেশি প্রবাসীদের ওমান যাওয়ার বাধা কেটেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী ১ অক্টোবর থেকে ইচ্ছুকরা ওমানে যেতে পারবেন। এ জন্য কোনো শর্ত বা দূতাবাসের নো অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হবে না।
বৃহস্পতিবার নিজ কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে একটা সুখবর পেলাম। ওমান প্রবাসীদের মধ্যে যারা দেশে এসে আটকা পড়েছেন, তারা এখন নিশ্চিন্তে ওমান যেতে পারবেন। ওমান সরকার নোট ভারবাল দিয়ে জানিয়েছে, যত বাংলাদেশি দেশে গিয়ে আটকা পড়েছে, তারা যদি এখন আবার ওমানে ফিরতে চান তবে আগামী ১ অক্টোবর থেকে ওমান যেতে পারবেন।
তিনি আরো বলেন, তবে ওমান যেতে প্রবাসীদের বৈধ ভিসা, পাসপোর্ট ও কোভিড-১৯ পিসিআর টেস্ট সনদ লাগবে। এছাড়া ওমানে ফেরার পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, কোভিড-১৯ এর কারণে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মালয়েশিয়া, ওমানসহ অনেক দেশ থেকেই প্রবাসীরা দেশে এসে আটকা পড়েছেন। প্রবাসীরা যাতে আবার সে সব দেশে ফিরতে পারেন, এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সবগুলো দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে সৌদি আরব থেকে ভালো খবর পাওয়া গেছে। বাকি দেশগুলো থেকেও ইতিবাচক খবর আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।
এক্ষেত্রে প্রবাসীদের ধৈর্য্য ধরার আহ্বান জানান মন্ত্রী।
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























