ডেস্ক নিউজ
ছোট ছেলেকে কাছ থেকে দেখা হলো না সৌদি প্রবাসী ওয়াহিদের
আবদুল ওয়াহিদ
সৌদি আরবের জেদ্দার আল-সালাম এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুল ওয়াহিদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
আবদুল ওয়াহিদ সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের সদলপুর গ্রামের আবদুল লতিফের ছেলে। তিনি প্রায় ১৮ বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবন অতিবাহিত করছিলেন। আগামী ২ নভেম্বর তার বাংলাদেশে ফেরার কথা ছিল।
নিহতের ছোট ভাই আবদুল আজিজ জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে (সৌদি সময়) আমার মেজো ভাই আবদুল ওয়াহিদ গাড়ি চালিয়ে তার সৌদি কফিলের মেয়েকে নিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর জেদ্দার আল-সালাম এলাকার ট্রাফিক সিগনাল দেখে তিনি গাড়ি থামান। তার সামনে-পেছনে কয়েকটি গাড়ি দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় তাদের গাড়ির পাশে এসে একটি পানি পরিবহন লরী থামে। পরে লরীটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে সেটি আবদুল ওয়াহিদের গাড়িসহ অন্য গাড়িগুলোর উপর কাত হয়ে পড়ে যায়। এতে লরী চাপায় ঘটনাস্থলেই আবদুল ওয়াহিদ ও তার কফিলের মেয়ে মারা যান।
আবদুল আজিজ আরো জানান, দু’বছর পূর্বে দেশে ছুটিতে এসেছিলেন মেজো ভাই। তার ৯ বছর ও দেড় বছর বয়সী দুই ছেলে রয়েছে। ছোট ছেলেকে কাছে থেকে দেখা হয়নি বলেই দেশে ফিরতে উদগ্রীব ছিলেন তিনি।
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি























