ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ৪ নভেম্বর ২০২০

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের হাতে বাংলাদেশির মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের হাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মো. ফারুক। তিনি বরিশালের বাসিন্দা।

সোমবার রাত সাড়ে ১১টায় ব্লুমফন্টেইনের পেট্রুসবার্গ এলাকায় তাকে খুন করা হয়। এই নিয়ে ১০ দিনের ব্যবধানে দুই বাংলাদেশি খুন হলো।

স্থানীয়রা জানান, ফোন করে ফারুককে দোকানের বাইরে ডেকে নেন তার পূর্ব পরিচিত এক কৃষ্ণাঙ্গ। সেখানে আগে থেকে আরো কয়েকজন অপেক্ষা করেছিলেন। 

ফারুক সেখানে উপস্থিত হলে একটি বিষয় নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে তাকে মারতে থাকেন। পরে তারা ছুরিকাঘাত ও গুলি করে চলে যান।

ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তার মৃত্যু হয়।

এর আগে গত ২৫ অক্টোবর ডাকাতের গুলিতে জাহিদুল ইসলাম আরিফ নামের এক বাংলাদেশি খুন হন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির এলাকার বাসিন্দা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়