ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭:৫৩, ৫ নভেম্বর ২০২০
আপডেট: ১৮:১০, ৫ নভেম্বর ২০২০
আপডেট: ১৮:১০, ৫ নভেম্বর ২০২০
মরিশাসের সড়কে ঝরল চার বাংলাদেশির প্রাণ
সংগৃহীত ছবি
মরিশাসের পোর্ট-লুইসের পাইল নামক স্থানে বাস দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫০ জন।
আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই দেশটির হাইবেক পার্টনার নির্মাণ কোম্পানিতে কাজ করতেন।
এক প্রবাসী বাংলাদেশি জানান, কাজে যাওয়ার সময় ড্রাইভার হঠাৎ বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাইল নামক স্থানের আরেক বাস স্ট্যান্ডের ভেতরে ঢুকে পড়ে। ফলে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
নিহত চারজনের মরদেহ যত তাড়াতাড়ি সম্ভব দেশে পাঠানো হবে বলে দূতাবাস থেকে জানানো হয়েছে। এ ঘটনায় দেশটিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
প্রবাস বিভাগের সর্বাধিক পঠিত
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
সর্বশেষ
জনপ্রিয়
























