প্রবাস ডেস্ক
সৌদিতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
সংগৃহীত
সৌদি আরবের তায়েফ তুরাবায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক বাংলাদেশি।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাঁক ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুস শুকুর (৩২) এবং জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের সিরাজ উদ্দিন (৪০)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)। তিনি স্থানীয় একটি হাসপতালে চিকিৎসাধীন।
সকালে মাইক্রোবাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন তিনজন। পথে তায়েফ তুরাবায় অপর একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের বহকারী মাইক্রোটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় । গুরুতর আহত অবস্থায় আরো দু’জনকে হাসপাতালে নেয়া হলে একজন মারা যান।
আইনিউজ/এসডিপি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























