প্রবাস ডেস্ক
আপডেট: ১৯:১৮, ৬ ডিসেম্বর ২০২০
মালয়েশিয়ায় পিলার পড়ে বাংলাদেশির মৃত্যু
সংগৃহীত
মালয়েশিয়ায় পিলার পড়ে শরিফুল ইসলাম নামের এক শ্রমিক মারা গেছেন। সিম্পাং আমপাটের ভালডোর শিল্পাঞ্চল এলাকায় শুক্রবার সকাল ১০টা ২৫টি মিনিটে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামা।
জানা গেছে, ৩৩ বছর বয়সী শরিফুল ঘটনাস্থলেই মারা যান। তার ইন্দোনেশিয়ান সহকর্মী হালকা আঘাত পেয়ে হাসপাতালে আছেন।
পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনস অফিসার মোহাম্মদ নাজিব হাশিম জানিয়েছেন, জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা এক ভুক্তভোগীকে উদ্ধার করতে পারলেও আরেকজন ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
‘দমকলকর্মীদের স্পেশাল টুল ব্যবহার করে কংক্রিটের পিলার সরাতে হয়েছে। ৩০ মিনিট চেষ্টার পর আমরা বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করি। ততক্ষণে তিনি মারা যান।’
নাজিব জানিয়েছেন, নিহত শরিফুলের মরদেহ সুনগাই বকাপ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত ৩০ নভেম্বর দেশটির একটি প্রাইভেট কলেজের লবিতে কাজ করার সময় মারাত্মক আহত হন দুই বাংলাদেশি কর্মী। সেদিন কংক্রিটের প্রাচীর তাদের শরীরের ওপর ধসে পড়ে।
আইনিউজ/এসডিপি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























