ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ২০:১১, ১৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ২০:১২, ১৩ ডিসেম্বর ২০২০

মুজিব শতবর্ষ উপলক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সৌদিতে

সংগৃহিত ছবি

সংগৃহিত ছবি

সৌদি আরবে মুজিব শতবর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি শুরু হয় ছয় দলের এ টুর্নামেন্ট। করোনার কারণে টুর্নামেন্টের ফাইনাল স্থগিত থাকে ৯ মাস। 
গত ১১ ডিসেম্বর রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (আরসিএ) মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রিয়াদ ইলেভেনকে হারিয়ে শিরোপা জিতে নেয় কাশ্মিরি লেজেন্ডস।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে সৌদি আরবের রিয়াদে শেষ হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেয়। দলগুলো হলো বেঙ্গল ওয়ারিয়র্স, রিয়াদ ক্রিকেট ইলেভেন, হিন্দুস্থান ফাইটার্স, কাশ্মিরি লেজেন্ডস, পাক কালান্দার্স ও বাংলা লায়ন্স

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।

রাষ্ট্রদূত তার বক্তব্যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে জাতির পিতার অবদান তুলে ধরেন। উপস্থিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেটের আয়োজন করায় রিয়াদে বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়