প্রবাস ডেস্ক
ক্ষমার দাবিতে পাকিস্তান হাইকমিশনে ইউকে-বাংলার স্মারকলিপি
বাংলাদেশের কাছে পাকিস্তানকে আনুষ্টানিকভাবে ক্ষমা চাওয়ার আহব্বান জানিয়েছে ইউকে-বাংলা প্রেসক্লাব।
সোমবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে ব্রিটেনের বাংলা গণমাধ্যমকর্মীদের একটি প্রতিনিধি সংগঠন ইউকে বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে লন্ডনস্থ পাকিস্তান হাইকমিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বরাবরে লেখা এই স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৯৭১ সালে বাংলাদেশের নারকীয় হত্যাকাণ্ড ও বর্বরতার কথা তুলে ধরে পাকিস্তানের পক্ষে বাংলাদেশের কাছে আনুষ্টানিকভাবে ক্ষমা চাওয়ার আহব্বান জানানো হয়।
স্মারকলিপির কপি
সোমবার বিকেলে পাকিস্তান হাইকমিশনে স্মারকলিপি হস্তান্তর করেন প্রেসক্লাবের সহ সভাপতি এডভোকেট বিপ্লব কুমার পোদ্দার, সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, ট্রেজারার সাইদুল ইসলাম, প্রেসক্লাব সদস্য ও সময় টিভির কর্মী তানভীর হাসান।
এ সময় পাকিস্তান হাইকমিশনের দুজন উর্দ্ধতন কর্মকর্তা স্মারকলিপিটি গ্রহণ করেন।
ইউকে বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, প্রেসক্লাবের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ই-মেইলে ও ডাকযোগেও স্মারকলিপির কপিটি পাঠানো হয়েছে।
ইমরান খান ২০১১ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি মনে করেন ৭১ এর বর্বরতার ঘটনায় পাকিস্তানের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। এখন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের কাছে আনুষ্টানিকভাবে ক্ষমা চাওয়ার দাবিতেই আজ (সোমবার) প্রেসক্লাবের পক্ষ থেকে এ কর্মসূচি নেওয়া হয়।
আইনিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























