ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ২২:২৯, ২৫ ডিসেম্বর ২০২০

কুয়েতে গৃহকর্মীকে ধর্ষণচেষ্টা: বাংলাদেশি গ্রেফতার

ফাইল ছবি

ফাইল ছবি

কুয়েতে এক গৃহকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী কুয়েত সিটি গভর্নরেটের সুররা আবাসিক অঞ্চলে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার কুয়েতি পত্রিকা আল আনবার বরাত দিয়ে এ খবর দিয়েছে দুবাইভিত্তিক গালফ নিউজ।

জানা যায়, এক কুয়েতি নাগরিকের ঘরে কাজের জন্য গিয়েছিলেন অভিযুক্ত বাংলাদেশি। অভিযোগকারী ওই কুয়েতির ঘরে গৃহকর্মী। তিনি ফিলিপাইনের নাগরিক।

কাজ করার সময় গৃহকর্মীর রুমে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন ওই বাংলাদেশি। সেসময় ওই নারী চিৎকার দিয়ে ওঠেন। এতে ধর্ষণে ব্যর্থ হন অভিযুক্ত।

পুলিশ ডেকে বাংলাদেশি কর্মীকে ধরিয়ে দেন তার স্পনসর। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, গৃহকর্মী তাকে যৌনকাজে প্ররোচিত করেছিল। তবে ফিলিপাইনি ওই নারী বিষয়টি অস্বীকার করেন।

গ্রেপ্তারকৃত বাংলাদেশির নাম ও পরিচয় প্রকাশ করেনি কুয়েতি দৈনিকটি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়