প্রবাস ডেস্ক
আপডেট: ১২:৫০, ২৫ জানুয়ারি ২০২১
মালয়েশিয়ায় বাংলাদেশিদের কাছে নকল ঔষধ বিক্রি করতেন এই প্রবাসী
সংগৃহীত
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কাছে প্রায় দুই দশক ধরে স্বদেশিদের কাছে নকল ওষুধ বিক্রি করে আসছিলেন আরেক বাঙালি প্রবাসী। সম্প্রতি আজম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা দেশের জাতীয় একটি দৈনিক পত্রিকার কাছে আজমের গ্রেপ্তার হওয়ার ভিডিও এবং কারখানার ছবি পাঠিয়েছেন।
ততারা জানিয়েছেন, বাংলাদেশের নাপা ব্র্যান্ডনেমের মতো অনেক ওষুধের পাশাপাশি ফেয়ার অ্যান্ড লাভলিও নকল করতেন আজম। মালয়েশিয়ার কিছু জনপ্রিয় ওষুধও নিজের কারখানায় তৈরি করছিলেন তিনি।
জানা গেছে শরিয়তপুরের জাজিরায় অভিযুক্ত আজমের বাড়ি।
এক প্রবাসী নিজের নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা কয়েকজন আগে থেকে আজমকে চিনতেন। মালয়েশিয়ায় আজম প্রভাবশালী থাকায় কেউ কিচ্ছু বলতে পারেনি।
আজম তার কারখানায় যেসব নকল ঔষধ বিক্রি করতেন সেগুলো খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানান তারা।
আজম যে কোম্পানির (জাজিরা এন্টারপ্রাইজ) অধীনে ভুয়া ওষুধ বিক্রি করছিলেন, তার একটি নথি ঘেঁটে মালিক হিসেবে একজন নারীর নাম দেখা গেছে। এই নারী মূলত আজমের মালয়েশিয়ান স্ত্রী। আগে কোম্পানিটি নিজের নামে থাকলেও পরে মালিকানা স্ত্রী হালিমাহ বিনতি ইসমাইলের নামে হস্তান্তর করেন।
আজম মালয়েশিয়ায় প্রভাব বিস্তার করতে স্থানীয় শিল্পপতিদের ঐতিহ্যবাহী উপাধি ‘দাতো’ ব্যবহার করছিলেন। এই উপাধিও ভুয়া। কোনো স্টেট গভর্নর কিংবা মালয়েশিয়ার সুলতান তাকে উপাধিটি দেননি।
আজমের টার্গেট ছিলেন প্রবাসী রোগীরা। বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের কাছেই এগুলো বেশি বিক্রি করতেন।
চলতি সপ্তাহে বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়ে আজমের সঙ্গে জড়িত সন্দেহে আরও পাঁচ প্রবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ।
সূত্র: দেশ রুপান্তর
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























