ঢাকা, শুক্রবার   ১৫ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৯, ৩১ জানুয়ারি ২০২১

নিউইয়র্কে নিজ বাসা থেকে বাংলদেশি তরুণের লাশ উদ্ধার

সংগৃহীত

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় হিল সাইড অ্যাভিনিউয়ের নিজ বাসা থেকে এক বাংলাদেশি লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ বছর বয়সী ওই তরুণের নাম জিমাম চৌধুরী।

নিহতের বন্ধুরা জানিয়েছেন, রোববার সন্ধ্যায় জিমামের বাসার দরজায় অনেকবার ধাক্কা দিয়ে এবং মোবাইলে যোগাযোগ করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে জানান তারা। পরে পুলিশ এসে জিমামের লাশ উদ্ধার করে।

জিমাম নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের একমাত্র ছেলে। জুয়েলের পরিবারের অন্যান্য সদস্য বর্তমানে বাংলাদেশে আছেন।

নিহতের আত্মীয় রহমান মাহবুব বলেন, খবর পেয়ে জুয়েলের বাসায় আসলাম এখন। এসে দেখি জিমামের বন্ধুরা পুলিশে খবর দিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার আগ পর্যন্ত মৃত্যুর কোন কারণ জানা যাচ্ছে না।

তিনি আরও বলেন, জিমাম সম্প্রতি তার পরিবারের সঙ্গে বাংলাদেশে গিয়েছিল। কয়দিন আগে একা নিউইয়র্কে ফিরে আসে জিহান।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়