প্রবাস ডেস্ক
কানাডায় বন্দুকধারীর গুলিতে ৪ বাঙালি আহত
প্রতীকী ছবি
কানাডার টরন্টোর রিজেন্ট পার্ক এলাকায় এক বন্দুকধারীর গুলিতে ৪ বাঙালি কানাডিয়ান গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে রিজেন্ট পার্ক ব্লুভার্ড এবং ডান্ডাস স্ট্রিট সংলগ্ন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
টরন্টো পুলিশ জানায়, এলোপাতাড়ি গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে অসংখ্য গুলির দাগসহ হোন্ডা একর্ড গাড়ি উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি দেবব্রত দে তমালের দেওয়া এক ফেসবুক পোস্ট সূত্রে জানা যায় গুলিবিদ্ধরা হলেন- গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি আনাই মিয়া, মারহাবা গ্রোসারির মুমিন মিয়া, সুলতান মিয়া ও ছত্তার মিয়া এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন।
চারজনের মধ্যে আনাই মিয়ার অবস্থা আশংকাজনক এবং বাকি তিনজন শঙ্কামুক্তন বলেও ফেসবুক পোস্টে জানান, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি দেবব্রত দে তমাল।
পুলিশ জানায়, তারা ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। দুই সন্দেহভাজনকে তারা খুঁজছে। সন্দেহভাজনরা ২০১৪ মডেলের টয়োটা রাভ ফোর গাড়ি ব্যবহার করছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে তারা।
আইনিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























