প্রবাস ডেস্ক
আপডেট: ১৪:৩৯, ২৪ ফেব্রুয়ারি ২০২১
কাতারে এক দশকে ১০১৮ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু: দ্য গার্ডিয়ান
ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতারে গত ১০ বছরে ছয় হাজারের বেশি অভিবাসী শ্রমিক মারা গেছেন। এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা অন্তত ১ হাজার ১৮ জন।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ বছরে কাতারে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার ছয় হাজারেরও বেশি অভিবাসী শ্রমিক। এর মধ্যে ভারতের দুই হাজার ৭১১, নেপালের এক হাজার ৬৪১, বাংলাদেশের ১ হাজার ১৮, পাকিস্তানের ৮২৪ এবং শ্রীলঙ্কার ৫৫৭ জন রয়েছেন।
এক দশক আগে ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয় কাতার। এরপরই দেশটিতে শুরু হয় অবকাঠামোগত উন্নয়ন। নতুন সাতটি স্টেডিয়ামসহ কয়েক ডজন মেগা প্রকল্প হাতে নেয়া হয়। সেই প্রকল্পগুলোতেই নিযুক্ত রয়েছেন দক্ষিণ এশিয়া থেকে যাওয়া অভিবাসী শ্রমিকরা।
স্টেডিয়ামের জায়গায় কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যুর ঘটনাও ঘটেছে অনেক। তবে গত ১০ বছরে মারা যাওয়া শ্রমিকদের বেশিরভাগেরই স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কাতার।
গার্ডিয়ানের তথ্যে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত ও নেপালের যতজন মারা গেছেন, তাদের ৬৯ ভাগের মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে। এছাড়া ১২ ভাগের মৃত্যু সড়ক দুর্ঘটনায়, ৭ ভাগের মৃত্যু কাজের পরিবেশের কারণে ও ৭ ভাগ করেন আত্মহত্যা। তবে ভারতীয়দের ক্ষেত্রে ৮০ ভাগের মৃত্যুই স্বাভাবিক বলে উল্লেখ করেছে গার্ডিয়ান।
আইনিউজ/আরআর
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























