প্রবাস ডেস্ক
আপডেট: ১৯:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২১
সৌদিতে লিফট দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের শাহীন
মোহাম্মদ শাহীন খান
সৌদি আরবের দাম্মামে লিফট দুর্ঘটনায় মোহাম্মদ শাহীন খান নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরটির আল জুবাইল সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহীন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের নবম খন্ড এলাকার আশরাফ খানের ছেলে। সৌদি আরবে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার দাম্মাম শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবনে পানির লাইনের কাজ করছিলেন শাহীন। এ সময় ভবনটিতে মালামাল উঠানোর কাজে ব্যবহৃত অস্থায়ী একটি লিফট ছিঁড়ে তার ওপর পড়লে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আল জুবাইল সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।
আইনিউজ/ আরআর
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি























