মতিউর রহমান মুন্না, আরব আমিরাত থেকে
আপডেট: ১৮:১৮, ১০ মে ২০২১
এবার আরব আমিরাতেও বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা
এবার আরব আমিরাতেও বাংলাদেশিদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে বাংলাদেশসহ চারটি দেশ থেকে কর্মী ও পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
বুধবার (১২ মে) রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানা গেছে।
বাংলাদেশ ছাড়াও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের নাগরিকদের উপরও। নিষেধাজ্ঞা চলাকালীন এসব দেশ থেকে সেদেশে কোনও জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট প্রবেশ করতে পারবে না।
জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সোমবার (১০ মে) এই ঘোষণা দিয়ে বলেছে, জরুরি অবস্থা ছাড়া সবক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর থাকবে। ট্রানজিট ফ্লাইট বন্ধ থাকবে। তবে কার্গো বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর নয়।
এছাড়া আরব আমিরাতের নাগরিক, কূটনীতিক, সরকারি কর্মকর্তা ও গোল্ডে ভিসাধারীরা সরকার ঘোষিত নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।
উল্লেখ্য, এর আগে রোববার (৯ মে) করোনাভাইরাসের সংক্রমণ রোধে নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিজ্ঞ্রপ্তিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলো থেকে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নেপালের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























