আনোয়ার এইচ খান ফাহিম, পর্তুগাল
আপডেট: ১৯:১৪, ২৪ মে ২০২১
পর্তুগালে কর্মহীন প্রবাসীদের পাশে ‘হেল্প পয়েন্ট’
করোনা মহামারিতে বিপন্ন মানুষ। জীবন-জীবিকা হারিয়ে বিশ্বজুড়ে মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য লোকজন। এরমধ্যে ইউরোপের দেশ পর্তুগালেই চাকরি হারিয়ে বেকার হয়ে আছেন কয়েক হাজার অভিবাসী, এদের মধ্যে আছেন প্রবাসী বাংলাদেশিরাও।
এ অবস্থায় কর্মহীন এবং আর্থিকভাবে অস্বচ্ছল হয়ে পড়া প্রবাসী এবং অভিবাসীদের পাশে "হেল্প পয়েন্ট" নিয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশি সমাজকর্মী ও লেখক মোহাম্মদ শাহজাহান।
গত শনিবার (২২ মে) থেকে পর্তুগালের রাজধানী লিসবনে বায়তুল মোকাররম ইসলামিক সেন্টারের সহযোগিতায় স্থানীয় মসজিদের বারান্দায় ‘হেল্প পয়েন্ট’ নামে এই কার্যক্রম শুরু হয়।
মুসল্লিদের উপস্থিতিতে নতুন পোশাক ও পরিচ্ছন্ন ও ব্যবহারযোগ্য ব্যবহৃত পোশাক নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বায়তুল মোকাররম বাংলাদেশ ইসলামিক সেন্টারের সভাপতি রানা তসলিম উদ্দিন। এসময় মসজিদে ইমাম অধ্যাপক মাওলানা আবু সাঈদসহ লিসবনের অবস্থানরত কমিউনিটির অনেকেই উপস্থিত ছিলেন।
এ নিয়ে মোহাম্মদ শাহজহান বলেন "কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখির কারণে প্রতিনিয়তই প্রবাসীদের বিভিন্ন দুঃখ-দুর্দশার গল্প শুনতে পাই। সেই আলোকে প্রবাসীসহ বিভিন্ন দেশের অভিবাসীদের প্রয়োজনীয় জিনিসপত্রের কথা বিবেচনা করে সাময়িকভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমার এই চেষ্টা।"
উদ্বোধনকালে অতিথিরা কার্যক্রমের সাধুবাদ জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। সেই সাথে এমন আয়োজনে সমাজের সকল স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসারও আহ্বান জানান।
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa
























