আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:১৬, ২১ জুন ২০২১
মালয়েশিয়ায় ১০২ জন প্রবাসী বাংলাদশি আটক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ডেনকিলে বেশ কয়েকটি নির্মাণাধীন সাইট থেকে ১০২ জন বাংলাদেশিসহ ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ জুন) ভোরে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিকও আছে।
দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, আটককৃতদের মধ্যে সর্বোচ্চ ১৯৩ জন ইন্দোনেশিয়ার নাগরিক, বাংলাদেশি ১০২ জন, মিয়ানমারের ৯, ভিয়েতনামের ৪ এবং ভারতের ২ জন। এর মধ্যে ২৮০ জন পুরুষ ও ২৯ জন নারী। তারা সবাই ২০- ৫০ বছর বয়সী।
মালয়েশিয়া ইমিগ্রেশনের ডিজি ইন্দিরা খাইরুল জাইমি দাউদ বলেন, তার বিভাগ স্থানীয় জনগণের কাছ থেকে তথ্য পেয়েছে যে সেখানে এমন কিছু ব্যক্তি ছিলেন, যারা আন্দোলন নিয়ন্ত্রণ আদেশের (এমসিও) স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) লঙ্ঘন করেছেন।
ফলস্বরুপ, তারা ওই এলাকায় অভিযান চালায় এবং ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করে। অভিযানে ইমিগ্রেশনের মোট ১৮৯ জন কর্মকর্তা অংশ নিয়েছেন। তাছাড়া সেখানে স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছিল না।
তিনি আরও বলেন, আমি অপারেশন টিম নিয়ে সেখানে পৌঁছে দেখতে পাই, তাদের বাসস্থান অনেক ঘন, নোংরা এবং পানি নিস্কাশনের সঠিক ব্যবস্থা নেই। তারা এটাও স্বীকার করেছে যে, একটি রুমে একসঙ্গে চার থেকে সাতজন লোক থাকতো।
তিনি জানান, আটককৃতদের সিমুনি ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের করোনা পরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আইনিউজ/এসডি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























