আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:৪৯, ২১ জুন ২০২১
যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমানের নামে সড়ক উদ্বোধন
প্রয়াত প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে যুক্তরাষ্ট্রে একটি সড়ক উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার ম্যারিল্যান্ড অঙ্গরাজ্য প্রশাসন ‘জিয়াউর রহমান ওয়ে’ নামে সড়ক উদ্বোধন করে।
প্রবাসী সূত্রে জানা যায়, ম্যারিল্যান্ড স্টেটের ডেলিগেট ডেমোক্রেট নেতা রবিন টি লুইস অঙ্গরাজ্যটির বাল্টিমোর সিটির সারাটোগা স্ট্রিটের অংশে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামফলক উম্মোচন করেন।
এ সময় স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা ছাড়াও ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। অথচ প্রবাস ও আন্তর্জাতিক অঙ্গনে তার নাম আরো উজ্জ্বল হয়ে উঠছে।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাল্টিমোর সিটি মেয়রের প্রতিনিধি রবার্ট জ্যাকসন, ম্যারিল্যান্ড স্টেট গভর্নর অফিসের কমিশনার স্যাম কারকি, বিএনপি নেতা ও ম্যারিল্যান্ড গভর্নরের দক্ষিণ এশিয়া-আমেরিকা বিষয়ক কমিশনার আনিস আহমেদ।
উল্লেখ্য, এর কয়েক বছর আগেও শিকাগোর একটি সড়কের অংশ বিশেষের নামকরণ করা হয়েছিল ‘জিয়াউর রহমান ওয়ে’।
এদিকে, নিউ ইয়র্কের কাছে লং আইল্যান্ডে গত শনিবার নতুন শাখা কমিটি করেছেন স্থানীয় বিএনপির সমর্থকরা। নতুন এই শাখার সভাপতি হয়েছেন মিয়া আলীম। এ ছাড়া মো. রহমান মিঠু সাধারণ সম্পাদক এবং গোলাম ফারুক শাহীন হয়েছেন উপদেষ্টা পরিষদের প্রধান।
আইনিউজ/এসডি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























