শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২১:৪৭, ২১ আগস্ট ২০২১
শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের স্বাস্থ্যসেবা সামগ্রী অনুদান
করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে জরুরি স্বাস্থ্যসেবা সামগ্রী অনুদান দিয়েছে আমেরিকায় বসবাসরত প্রবাসীদের সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক।
শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর উদ্যেগে করোনা আক্রান্ত রোগীদের সেবাদানের জন্য গতকাল শুক্রবার (২০ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে স্বাস্থ্যসেবা সামগ্রী প্রদান করা হয়।
শুক্রবার সকাল ১১ টায় স্বাস্থ্যসেবা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. হরিপদ রায়, পর্যটন সেবা সংস্থা শ্রীমঙ্গলের সভাপতি আবু সিদ্দিক মো. মুছা, দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শেখ লুৎফুর রহমান, পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামসুল ইসলাম, সাংবাদিক কাওসার ইকবাল, ব্যবসায়ী একরামুল হক ইমন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার। চিকিৎসাসেবা সামগ্রীগুলো শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠন করোনামুক্ত শ্রীমঙ্গল চাই ও ইকরামুল মুমেনীনের স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়৷
আইনিউজ/এসডি
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























