এ জে লাভলু
লন্ডনে গিয়েছিলেন স্বপ্ন পূরণে, আলী বাড়ি ফিরছেন কফিনবন্দী হয়ে
খু ন হওয়ার প্রায় দেড়মাস পর কাওছার হামিদ আলীর লা শ দেশে আসছে
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রায় ১২ বছর আগে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন কাওছার হামিদ আলী (৩৫)। সেখান থেকে প্রায় সাত বছর পর আলী পাড়ি জমান ফ্রান্সে। এরমধ্যে কেটে গেছে প্রায় একযুগ। আলীর আর বাড়ি ফেরা হয়নি।
আলীর হয়তো স্বপ্ন ছিলো প্রতিষ্ঠিত হয়ে কোনো একদিন দেশে ফিরবেন। দেশে ফিরে হয়তো বিয়ে করে নতুন স্বপ্ন বুনবেন। বাবা-মার একমাত্র ছেলেকে নিয়ে হয়তো এমন স্বপ্ন দেখছিলেন। কিন্তু কারোরই স্বপ্ন আর পূরণ হবে না কোনোদিন। কারণ- আলীর প্রাণপ্রদীপ নিভে গেছে চিরতরে। সেই আলী ফিরছেন দেশে। তবে জীবিত নয়, কফিনবন্দি হয়ে।
ফ্রান্সে খুন হওয়ার প্রায় দেড়মাস পর কাওছার হামিদ আলীর লাশ দেশে আসছে আগামী সোমবার (০৫ ডিসেম্বর)।
ফ্রান্সে আইনী প্রক্রিয়া শেষে গতকাল শুক্রবার (০২ ডিসেম্বর) তার লাশ বিমানে দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। এর আগে ওইদিন ফ্রান্সের অভারভিলা বাংলাদেশী জামে মসজিদে আলীর প্রথম জানাজা হয়েছে।
আলী মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার পানিধার এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে। গত ১৩ অক্টোবর আলী ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
২০ অক্টোবর ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আলীর মৃত্যুর বিষয়টি জানতে পারে তার পরিবার। শুরুতেই আলীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হলেও দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে।
এদিকে আলীকে হত্যায় জড়িতদের ধরতে ফ্রান্সের পুলিশ অভিযান চালাচ্ছে বলে প্রবাসী একটি সূত্র জানিয়েছে। আলীর স্বজন ও প্রবাসীরা আলীকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
আলীর বাবা আবুল হোসেন শনিবার (০৩ ডিসেম্বর) রাত আটটায় মুঠোফোনে বলেন, আগামী সোমবার (০৫ ডিসেম্বর) আমার ছেলের লাশ দেশে এসে পৌঁছাবে আসছে।
শুক্রবার ফ্রান্সে আইনী প্রক্রিয়া শেষে তার ছেলের লাশ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে তাকে ফ্রান্স প্রবাসীরা জানিয়েছেন।
আলী কবে বিদেশ গিয়েছেন জানতে চাইলে তিনি ঢুকরে কেঁদে ওঠে বলেন, প্রায় ১২ বছর আগে সে লেখাপড়ার জন্য লন্ডন যায়। সেখান থেকে প্রায় ৭ বছর পর ফ্রান্সে পাড়ি জমায়। প্রায় একযুগ কেটে গেছে। সে আর দেশে আসেনি। আশা ছিলো দেশে এলে তাকে বিয়ে দিবো। কিন্তু তাতো আর হবে না কোনোদিন।
ফ্রান্সের সিনিয়র সাংবাদিক নূরুল ওয়াহিদ জানিয়েছেন, আইনী প্রক্রিয়া শেষে আলীর লাশ দেশে পাঠানো হয়েছে। সোমবার লাশ দেশে পৌঁছাবে। আলীর মৃত্যুরে ঘটনায় জড়িতরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে জন্য ফ্রান্সের পুলিশ অভিযান চালাচ্ছে।
ফ্রান্স প্রবাসী সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর রাতে প্যারিসের মাখদরমি এলাকায় উবারের আইডি নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে কয়েকজন যুবক প্রথমে কাওছার হামিদ আলীকে ঘাড়ে আঘাত করে। এরপর ঘাতকরা তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে সড়কের ওপরে ফেলে দেয়।
এতে আলী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২৩ দিন তিনি কোমাতে ছিলেন। এরপর ১৩ অক্টোবর মারা যান।
২০ অক্টোবর ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আলীর মৃত্যুর বিষয়টি জানতে পারে তার পরিবার। পরিবারের অভিযোগ, আলীকে মারধর করে হত্যার পর ঘটনা আড়াল করতেই ঘাতকরা দুর্ঘটনায় মৃত্যু বলে ফেসবুকে প্রচার করে।
গত ২১ অক্টোবর ফ্রান্সের সিনিয়র সাংবাদিক নূরুল ওয়াহিদ মুঠোফোনে বলেন, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সচিব শারহাদ শাকিল আমাকে নিশ্চিত করেছেন যে ফ্রান্সের পুলিশ তাকে জানিয়েছে, কাওছার হামিদ আলী দুর্ঘটনায় মারা যায়নি; তাকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, হত্যাকারীরা আলীর নিজ এলাকা বড়লেখা ও কুলাউড়ার বলে তিনি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছেন। তাদের নাম-পরিচয়ও তিনি জেনেছেন।
এদিকে আলীর মৃত্যুর খবরে দেশ-বিদেশে অনেকে ফেসবুকে শোক প্রকাশ করে স্ট্যাটাস শোয়ার করেন। তারাও আলীকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa

























