আই নিউজ ডেস্ক
১ লাখ ৩৫ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি- সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা মালয়েশিয়ায় প্রায় ৬৫ হাজার কর্মী পাঠিয়েছি। আরো ১ লাখ ৩৫ হাজার কর্মী যাবে। এটা চূড়ান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী।
আজ রোববার (৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এসময় তিনি বলেন, কিছু সমস্যার কারণে অনেক কর্মীকে বেশি টাকা দিয়ে মালয়েশিয়া যেতে হয়েছে। মালয়েশিয়া চায় এসব সমস্যা দূর করতে। সে জন্যই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন।
মোমেন আরো বলেন, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি কর্মী পাঠানো সংক্রান্ত সমস্যার সমাধানে খুবই আন্তরিক। আশা করি, শিগগিরই আমরা সব সমস্যার সমাধান করে আমাদের দেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবো।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- মালয়েশিয়া ভিসা চালু ২০২৬: আগস্টের শেষেই প্রথম ব্যাচ
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি























