Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

সাজেল আহমেদ

প্রকাশিত: ২২:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বৃটেনের কার্ডিফে ফান্ডরেইজিং গালা ডিনার সফলভাবে সম্পন্ন

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তায় কাজ করে যাচ্ছে ইউকে-ভিত্তিক দাতব্য সংস্থা বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। প্রতিষ্ঠার পর থেকে গত ১০ বছরে প্রতিষ্ঠানটি প্রায় তিন লাখ রোগীকে সেবা প্রদান করতে সক্ষম হয়েছে। হাসপাতাল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, ভবিষ্যতে সিলেট বিভাগের চারটি জেলায় আরও ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্যের Cardiff শহরের Cardiff Bangladesh Center-এ এক বর্ণাঢ্য ফান্ডরেইজিং গালা ডিনার অনুষ্ঠিত হয়। কমিউনিটি লিডার শেখ মোহাম্মদ তাহির উল্লাহর সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী আনা মিয়া, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও কমিউনিটি সংগঠক আলহাজ আলী আকবর জেপির যৌথ পরিচালনায় রোববার রাতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান সুহেল আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শাহাব উদ্দিন, মার্কেটিং ডিরেক্টর ফরহাদ হোসেন টিপু, ডেপুটি সিইও আল মামুনুর রশীদ হেলারী, ফান্ডরেইজিং ডিরেক্টর আজিজুর রহমান এবং ইউকে কো-অর্ডিনেটর আজাদ হোসেন। বক্তারা হাসপাতালের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রবাসীদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সভায় কার্ডিফ জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মোক্তাদির সাহেব হাসপাতালের ফাউন্ডার্স চেয়ার আলহাজ শামসুদ্দিন খানসহ সকল অসুস্থ রোগীর সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন। পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এই মানবিক উদ্যোগে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে কাউন্সিলর সালেহ আহমেদ, সাংবাদিক মোস্তফা সালেহ লিটন, কমিউনিটি সংগঠক এম এ মালিক, ব্যবসায়ী শাহ জাহান, মহিলা প্রতিনিধি শামিমা নাসরিন মিলি, গোলাম মর্তুজা, আহমেদ আলী, মুহিবুর ইসলাম মায়া, দিলাবর মিয়া, আলহাজ আসাদ মিয়া, আব্দুল মতলিব হুমায়ুন, হাবিবুর রহমান, জালাল মিয়া ও ওলিউর রহমান আলোসহ কার্ডিফ, Newport, Swansea ও Bristol থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

উল্লেখ্য, গালা ডিনারে উপস্থিত অতিথিরা টেবিল বুকিংয়ের মাধ্যমে অনুদান প্রদান করেন। এছাড়া ১৬ জন লাইফ মেম্বার হওয়ার ঘোষণা দিয়ে হাসপাতালের মানবিক এ মহতী প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত হন। অনুষ্ঠানের আয়োজকরা দানশীল ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানের আগামী দিনের পথচলায় সবার অব্যাহত সহযোগিতা কামনা করেন।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়