ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ২ জুন ২০২০

করোনা আক্রান্ত হয়ে চলচ্চিত্র প্রযোজকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চলচ্চিত্র প্রযোজক মোজাম্মেল হক সরকার। সোমবার রাতে ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

জানা গেছে, চারদিন আগে শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর গাজীপুরের একটি হাসপাতালে এই প্রযোজকের চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে সোমবার তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

মোজাম্মেল হক বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য ছিলেন। নিজের মালিকানায় মেসার্স ভাওয়াল পিকচার্সের ব্যানারে বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি।

তার প্রযোজিত ছবির মধ্যে পাংকু জামাই , মন বসে না পড়ার টেবিলে, রংবাজ, রাজাবাবুর মতো হিট সিনেমা রয়েছে।

মোজাম্মেল হক সরকারের মরদেহ গ্রামের বাড়ি গাজীপুরে নেওয়া হয়েছে। আজ সরকারী নির্দেশনা মেনে তার দাফন সম্পন্ন হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়