ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:১৪, ৪ জুন ২০২০

হাসপাতালের বেডে বসে পিয়ানো বাজিয়েছিলেন ওয়াজিদ

মারা গেছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান। অসুস্থ হওয়ার পর ভর্তি হয়েছিলেন মুম্বাইয়ের চেম্বুরের একটি হাসপাতালে । কিডনির সমস্যার সঙ্গে হৃদযন্ত্র বিকল হয় তার। সেই সঙ্গে করোনায়ও আক্রান্ত হন তিনি। ফলে হাসপাতালে যাওয়ার দুইদিন পরেই তার মৃত্যু হয়।

এদিকে ওয়াজিদ খানের মৃত্যুর দুদিন পর প্রয়াত সঙ্গীত পরিচালক ভাইয়ের ভিডিও শেয়ার করলেন সাজিদ খান। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে বসে পিয়ানো বাজাচ্ছেন ওয়াজিদ। মোবাইলের পিয়ানো অ্যাপ ডাউনলোড করে সেখানেই পিয়ানো বাজাতে দেখা যায় ওয়াজিদকে।

ভাইয়ের সেই ভিডিও শেয়ার করে কাঁদছেন সাজিদ খান। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ওয়াজিদ সব সময় জীবন্ত থাকবেন। সঙ্গীত কখনও ওয়াজিদকে ছাড়বে না আবার ওয়াজিদও কখনও সঙ্গীতকে ছেড়ে থাকেনি। তাই সাজিদের নামে, গানে ওয়াজিদ সব সময় জীবন্ত থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়