ঢাকা, শনিবার ০৮ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৩ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:২৭, ৪ জুলাই ২০২০

করোনা আক্রান্ত হলেন লকেট চ্যাটার্জি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও বিজেপির লোকসভার সদস্য লকেট চ্যাটার্জি। এক টুইট বার্তার মাধ্যমে শুক্রবার তিনি নিজেই  বিষয়টি নিশ্চিত করেছেন।

টুইটে তিনি লিখেছেন,  “গত এক সপ্তাহ ধরে আমার হালকা জ্বর। আমি সেলফ আইসোলেশনে ছিলাম। আজ সকালে আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।”

এর আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তমোনাশ ঘোষ। আরও আক্রান্ত হয়েছেন সুজিত ঘোষ।

বিজেপির অনেক নেতা-নেত্রীরাই জ্বরে আক্রান্ত হচ্ছেন। তারা সবাই আইসোলেশনে আছেন। তবে কে কে জ্বরে আক্রান্ত, তা জানা যায়নি। এরই মধ্যে করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন লকেট চ্যাটার্জি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়