ঢাকা, রোববার   ১৭ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ১২ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:০১, ১২ এপ্রিল ২০২১

করোনায় আক্রান্ত ফরিদা পারভীন হাসপাতালে

ফরিদা পারভীন

ফরিদা পারভীন

করোনায় আক্রান্ত প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নোমানী জানান, করোনা শনাক্তের পর আমার আম্মা বাসা থেকে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী আম্মার ফুসফুসের প্রায় ৫০ শতাংশ আক্রান্ত হয়েছে। ডাক্তারের বিশেষ পরামর্শে খুব দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সুস্থতার জন্য দোয়া করবেন।

সোমবার দুপুরে ফরিদা পারভীনকে ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৮ এপ্রিল তার করোনা শনাক্ত হওয়ার পর এই কয়েকদিন ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। 

উল্লেখ্য, ফরিদা পারভীন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানার শাওল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন।

পরবর্তীতে ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহের কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন। ১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন। ১৯৯৩ সালে সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়