ঢাকা, রোববার   ১৭ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:২৫, ২৫ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:০৪, ২৫ এপ্রিল ২০২১

হাসপাতালে কেমন আছেন করোনায় আক্রান্ত আলমগীর?

আলমগীর

আলমগীর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আলমগীর। জানা গেছে আগের চেয়ে এখন তার শারীরিক অবস্থা অনেকটা ভালো।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিদিন আলমগীর ভাইয়ের খোঁজ-খবর নিচ্ছি। আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন। কোনো সমস্যা নেই। তবে আরো ছয়দিন হাসপাতালে থেকে করোনা পরীক্ষা করাবেন। এরপর বাসায় ফিরবেন।

এর আগে গত ১৭ এপ্রিল অভিনেতা আলমগীরের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে সেদিনই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত ২০ এপ্রিল গণমাধ্যেমকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে আঁখি আলমগীর।....বিস্তারিত

এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা কিংবদন্তি দম্পতি আলমগীর ও রুনা লায়লা। ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হন আলমগীর। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়