ঢাকা, রোববার   ১৭ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:০২, ১১ জুন ২০২১
আপডেট: ২৩:১৯, ১১ জুন ২০২১

প্রকাশ্যে এলো ‘রিভেঞ্জ’ এর ফার্স্টলুক

প্রকাশ্যে এসেছে জিয়াউল রোশান-বুবলীর নতুন সিনেমা ‘রিভেঞ্জ’ এর ফার্স্টলুক। শুক্রবার (১১ জুন) প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারে ভরপুর একশন সিনেমার আভাস পাওয়া যাচ্ছে।

পোস্টারে রক্তমাখা অবস্থায় কুঠার হাতে দেখা গেছে চিত্রনায়ক রোশান কে। ছোট ছোট চুলের সাথে শীতল দৃষ্টি এবং সেই সাথে বাহুতে দুর্ভেদ্য ট্যাটো- সবমিলিয়ে প্রথমবার দেখা গেলো এই নায়ককে।

পোস্টারটি প্রকাশের পর রোশানকে নিয়ে আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র বিষয়ক সোশ্যাল গ্রুপ গুলোতে। প্রকাশিত পোস্টারের ঘোষণা অনুযায়ী আগামী ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এ ছবির মহরতে ছবির নায়ক জিয়াউল রোশানকে উপস্থিত করলেও নায়িকা কে হবে তা পুনরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়। সংবাদ সম্মেলনে চুক্তি করা হয় নায়িকা শবনম বুবলী, খল অভিনেতা মিশা সওদাগর ও সিমান্তর সঙ্গে।

 কিছুদিন আগে জানা যায়, এখানে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে দীপা খন্দকারকে।

উল্লেখ্য, ‘রিভেঞ্জ’ প্রযোজনা করছে এমডি ইকবালের প্রোডাকশন হাউজ সুনান মুভিজ। একক প্রযোজনার পাশাপাশি শাকিব খানের সঙ্গে যৌথভাবে ‘শুটার’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ প্রযোজনা করেছিলেন ইকবাল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়