বিনোদন ডেস্ক
আপডেট: ০৯:৪০, ২৫ জুন ২০২১
শ্রীমঙ্গলের দুই নির্মাতার চলচ্চিত্র প্রদর্শিত হবে আন্তর্জালে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ “আন্তর্জাল চলচ্চিত্র উৎসব ২.২” এর আয়োজন করেছে। আগামী ১লা জুলাই বৃহস্পতিবার উৎসবটির উদ্বোধন ও প্রদর্শনী শুরু হবে। উক্ত উৎসবে অফিসিয়ালি ১৩ টি চলচ্চিত্রের সিলেকশন করা হয়। তার মধ্যে শ্রীমঙ্গল ফিল্ম সোসাইটি (এসএফএস) এর দু'টি চলচ্চিত্রের অফিসিয়াল সিলেকশন হয়।
কে. এ. রহমান সুজন (প্রতিষ্ঠাতা, এসএফএস) নির্মিত চলচ্চিত্র ‘নিশ্চয়তা’ ও কাজী এ. আর. শুভ (সহ-প্রতিষ্ঠাতা, এসএফএস) নির্মিত চলচ্চিত্র ‘মুদ্রা’ প্রদর্শিত হবে উৎসবে।
‘নিশ্চয়তা’ চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন- শুভ এবং অভিনয় করেছেন- ফয়সাল শুভ, টিপু সরকার ও কুনাল দত্ত। ‘মুদ্রা’ চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন কবি ও শিক্ষক জহিরুল মিঠু এবং অভিনয় করেছেন- মৃত্যুঞ্জয় পাল ও বিপুল ঋষি।
‘নিশ্চয়তা’-র এই প্রথম কোন ফিল্ম ফেস্টিভ্যালে সিলেকশন হলেও, ‘মুদ্রা’-র এটি দ্বিতীয় সিলেকশন। দুটিই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র।
আইনিউজ/এসডি
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























