ঢাকা, রোববার   ১৭ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪১, ৫ জুলাই ২০২১
আপডেট: ২১:১২, ৫ জুলাই ২০২১

সড়ক দুর্ঘটনায় বোন হারালেন মিশু সাব্বির

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সময়ের জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বিরের মামাতো বোন। বাংলাদেশ সময় সোমবার যুক্তরাষ্ট্রে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম স্বর্ণা। এ ঘটনায় স্বর্ণার তিন বছর বয়সি কন্যাশিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে। শিশুটি কোমায় চলে গেছে।

ঘটনার পর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য দেন মিশু সাব্বির।

তিনি লেখেন— আমার মামাতো বোন স্বর্ণা কয়েক ঘণ্টা আগে ইউএসএতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার তিন বছরের মেয়ে কোমায় আছে ??? সবাই স্বর্ণার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশতে রাখেন।

স্ট্যাটাসে মন্তব্যের ঘরে শোক প্রকাশ করছেন নেটিজেনরা। নিহতের রুহের মাগফিরাত কামনা করছেন তারা। মিশু সাব্বির ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন নেটিজেনরা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়