বিনোদন ডেস্ক
আপডেট: ১৪:২৩, ২৪ জুলাই ২০২১
খিলগাঁওয়ে শায়িত হবেন ফকির আলমগীর
সদ্য প্রয়াত গণসংগীতশিল্পী ফকির আলমগীরকে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। শনিবার বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তালতলা কবরস্থানে তাকে দাফন করা হবে।
ফকির আলমগীরের ছোট ভাই ফকির সিরাজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ১১টার দিকে খিলগাঁও পল্লীমা সংসদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে একুশে পদকপ্রাপ্ত এই গণসংগীতশিল্পীর লাশ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে সেখানে তাকে শ্রদ্ধা জানানো হবে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান ফকির আলমগীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।
করোনা আক্রান্ত ছাড়াও ফকির আলমগীরের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল।
আইনিউজ/এসডি
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ
























