বিনোদন ডেস্ক
অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা সামিরা খান মাহির
সামিরা খান মাহি। ছবি: ফেসবুক
বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয় আর স্বতঃস্ফূর্ত উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। নাটকের ব্যস্ত শিডিউল আর টানা শুটিংয়ে যখন দিন কাটছিল, ঠিক তখনই হঠাৎ করেই অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দিলেন এই অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে সবসময়ই সক্রিয় মাহি। তবে এবার কোনো আনন্দঘন মুহূর্ত নয়, বরং খানিকটা আবেগঘন বার্তা নিয়ে হাজির হয়েছেন তিনি। নিজের ভক্ত-অনুরাগীদের উদ্দেশে দেওয়া এক পোস্টে মাহি জানান, জীবনের এই পর্যায়ে এসে তাঁর একটু থেমে নেওয়া প্রয়োজন।
পোস্টে তিনি লিখেছেন, “প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।”
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত- এ প্রশ্নে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও মাহি স্পষ্ট করেছেন, এটি কোনো স্থায়ী বিদায় নয়। তিনি আরও লেখেন, “তবে এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরব, ইনশাআল্লাহ।”
তার এই ঘোষণার পর মন্তব্যের ঘর ভরে গেছে শুভকামনা আর ভালোবাসার বার্তায়। কেউ কাজের চাপ থেকে মানসিক প্রশান্তির প্রয়োজনীয়তার কথা বলেছেন, আবার কেউ দ্রুত পর্দায় ফেরার অনুরোধ জানিয়েছেন। তবে বিরতির পেছনের নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি এই অভিনেত্রী।
অভিনয়ে সাময়িক বিরতি নিলেও ভক্তদের আশ্বস্ত করে গেছেন মাহি এটা শেষ নয়, বরং নতুন উদ্যমে ফেরার আগে একটি ছোট্ট বিরতি।
ইএন/এসএইচএ
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ

























