বিনোদন ডেস্ক
বিয়ে মানেই জীবনের আমূল পরিবর্তন নয় - খোলামেলা মন্তব্যে তাপসী
অভিনেত্রী তাপসী পান্নু। ছবি: ফেসবুক
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু মনে করেন, বিয়ে মানেই জীবনের আমূল পরিবর্তন নয়। দীর্ঘ প্রায় এক দশক ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোর-এর সঙ্গে সম্পর্কের পর অলিম্পিক পদকজয়ী এই ক্রীড়াতারকাকে বিয়ে করেন তিনি। বিয়ের তিন বছর পর এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।
বিয়ে, কিন্তু বদলায়নি সম্পর্কের রসায়ন
তাপসীর ভাষায়, দাম্পত্য জীবনে কোনও অশান্তি নেই; বরং দু’জনেই সুখে আছেন। তিনি বলেন, “আমার স্বামী কখনও এই সম্পর্কটাকে বোঝা হতে দেননি। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল, সবকিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনও মানে হয় না। অনেক সময় তো মনে হয়, আমি যে বিবাহিত, সেটাই ভুলে গেছি।”
নিজেকে খানিকটা ‘সেকেলে’ বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। তার বিশ্বাস, বিয়ে মানে আজীবনের বন্ধন। তাই এই সম্পর্কের প্রতি গভীর আস্থা রাখেন তিনি।
তাপসী জানান, জীবনসঙ্গী হিসেবে তিনি এমন কাউকে চাননি, যিনি তার কথায় উঠবেন-বসবেন। আবার তিনিও চান না সঙ্গীর ওপর নিজের মত চাপিয়ে দিতে। ম্যাথিয়াসও কখনও তার ওপর কোনও চাপ সৃষ্টি করেননি। শুরু থেকেই তাদের সম্পর্কে ছিল সহজ ও স্বচ্ছ সমীকরণ। দীর্ঘদিন সম্পর্ক টিকে থাকার পেছনে দু’জনের বাস্তববাদী মনোভাবকেই বড় কারণ হিসেবে দেখছেন তিনি।
এদিকে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাপসী অভিনীত নতুন সিনেমা অ্যাসি। ছবিটি পরিচালনা করেছেন অনুভব সিনহা। তবে বক্স অফিসে প্রত্যাশিত সাড়া মেলেনি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রায় ১,৭০০টি স্ক্রিনে মুক্তি পেলেও প্রথম দিনে ছবিটির আয় ছিল মাত্র ১ কোটি রুপি।
সব মিলিয়ে ব্যক্তিজীবন ও পেশাজীবন দুই ক্ষেত্রেই এখন আলোচনায় রয়েছেন তাপসী পান্নু। দাম্পত্য জীবনের স্থিতি ও পারস্পরিক সম্মান যে সম্পর্ককে টিকিয়ে রাখে, সেটাই যেন নতুন করে মনে করিয়ে দিলেন তিনি।
- সেরা পাঁচ হরর মুভি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ

























