ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:১১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আবারও গ্রেপ্তার বিতর্কিত সংগীতশিল্পী নোবেল

মাইনুল আহসান নোবেল। ছবি: আই নিউজ

মাইনুল আহসান নোবেল। ছবি: আই নিউজ

বিতর্কিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল-কে আবারও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, পুরনো একটি মামলায় আদালত থেকে নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এ সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর ডেমরা থানা পুলিশ পরোয়ানা তামিল করে প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মামলার বিবরণে জানা যায়, এক তরুণী অভিযোগ করেন- বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল তাকে তার নিজস্ব স্টুডিওতে নিয়ে গিয়ে একদিন আটকে রাখেন। এ সময় জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ প্রয়োগ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। গত বছরের ১৩ আগস্ট ওই তরুণী আদালতে নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর আগেও একই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। পরবর্তীতে মামলার অধিকতর তদন্তের জন্য আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দায়িত্ব দেন।

গত ২ ফেব্রুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সেদিনই আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ডেমরা থানা পুলিশকে আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করার নির্দেশ দেন।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়