আন্তর্জাতিক ডেস্ক
জিম্বাবুয়েতে করোনার আইন ভঙ্গে লক্ষাধিক মানুষ গ্রেপ্তার
করোনা সংক্রমণ রোধে বিশ্বের বিভিন্ন দেশে আরোপ করা হয়েছে কঠোর বিধি নিষেধ। এর ব্যতিক্রম নয় জিম্বাবুয়ে সরকার। কিন্তু দেশটির জনগন মানছে না সেই সব নিয়ম।
তাই করোনা মোকাবিলায় আরোপ করা বিধিনিষেধ ভঙ্গ করায় এক লাখ ৫ হাজার লোককে গ্রেপ্তার করেছে জিম্বাবুয়ে কর্তৃপক্ষ। দেশটির পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে।
জিম্বাবুয়ে পুলিশ জানায়, গত মার্চ থেকে করোনা মোকাবিলায় বিভিন্ন বিধিনিষেধ ভঙ্গ করায় এক লাখ ৫ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত দুই দিনেই গ্রেপ্তার করা হয়েছে প্রায় এক হাজার লোককে। তাদের বিরুদ্ধে 'অপ্রয়োজনীয় চলাফেরা' বা মাস্ক না পরার অভিযোগ এনেছে পুলিশ।
এদিকে সমালোচকদের অভিযোগ, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে সরকার বিরোধী দলকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের কর্মী-সংগঠকদের গ্রেপ্তার করছে। যদি এই অভিযোগ নাকচ করে দিয়েছে জিম্বাবুয়ে সরকার।
সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে প্রেসিডেন্ট এমারসন এমনানগাগোয়ার পদত্যাগের দাবিতে ৩১ জুলাই দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী দল ও নাগরিক সমাজ।
জিম্বাবুয়েতে এখন পর্যন্ত ১ হাজার ৪৭৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৫ জন। আক্রান্তের মধ্যে ৪৩৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















