আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:১২, ২০ জুলাই ২০২০
ভারত ও নেপালে ভয়াবহ বন্যা, প্রাণহানি ১৮৯
নেপাল ও ভারতের আসামে বৃষ্টিতে সৃষ্ট বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। চীনের তিব্বত থেকে ভারত ও বাংলাদেশ হয়ে প্রবাহিত ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির ফলে ফসল নষ্ট ও ভূমিধস হয়েছে এবং কয়েক কোটি মানুষ গৃহহারা হয়েছেন। গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ৪ কোটি মানুষ। এখন পর্যন্ত অন্তত ১৮৯ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
বন্যা পরিস্থিতির এখনও অবনতি বিদ্যমান। বেশিরভাগ নদীর পানিই বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের এই রাজ্যটি এক সঙ্গে করোনা মহামারি ও বন্যার কবলে পড়েছে। ৩৩টি জেলার মধ্যে ২৫টিতে করোনা রোগী রয়েছে। আসামের এক রাজ্য কর্মকর্তা জানান, মে মাসের শেষ দিক হতে শুরু হওয়া তিন ধাপের বন্যায় ২৭ লাখ ৫০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। মৃত্যু হয়েছে ৭৯ জনের।
প্রতিবেশী দেশ নেপালের সরকার রবিবার জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ভারি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। জুন থেকে শুরু হওয়া বন্যা ও ভূমিধসে শতাধিক প্রাণহানি হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানিয়েছেন, এখনও ৪৮ জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তল্লাশী ও উদ্ধার অভিযান চলছে, তবে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুব কম। সূত্র: রয়টার্স।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















