আন্তর্জাতিক ডেস্ক
চারদিনের ব্যবধানে ভারতে আক্রান্ত ছাড়াল ১১ লাখ
ফাইল ছবি
ভারতে করোনা সংক্রমণ কোনোভাবেই থামানো যাচ্ছে না। দেশটি প্রতিদিনই ভাঙ্গছে আগের রেকর্ড। ইতোমধ্যে দেশটিতে সংক্রমণ ছাড়িয়েছে ১১ লাখ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড ৪০ হাজার ৪২৫ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন।
বর্তমানে ভারতে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১৮ হাজার ৭৮০ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৬৮১ জন। সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে মোট ২৭ হাজার ৫০৩ জনের।
চলতি মাসের ১৬ তারিখে ১০ লাখ পেরিয়ে যায় করোনা শনাক্ত। এর চার দিনের মাথায় ১১ লাখ ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা।
গত তিন দিন রোজ নতুন সংক্রমণ হচ্ছিল ৩৫ হাজার মতো। রবিবার তা বেড়ে হল প্রায় ৩৯ হাজার। সোমবার তা এক লাফে বেড়ে ৪০ হাজার ছাড়িয়ে যায়।
ভারতে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। মৃত্যুও হয়েছে সবচেয়ে বেশি। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি।
আক্রান্ত দ্রুত হারে বাড়লেও, ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটা স্বস্তিদায়ক। আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখেরও বেশি রোগী। করোনায় এখন সুস্থতার হার ৬২.৮৬ শতাংশ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















