ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৪, ২০ জুলাই ২০২০

চলতি বছরে স্বর্ণের দাম ২০ শতাংশ বেশি থাকবে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতিনিয়তই বাড়ছে। এবার নতুন এক পূর্বাভাস দিচ্ছে  রাশিয়ার ন্যাশনাল র‌্যাটিং অ্যাজেন্সি (এনআরএ)।

তারা জানিয়েছে, চলতি বছরে স্বর্ণের দাম থাকবে ২০ শতাংশেরও বেশি। করোনা মহামারির ধাক্কায় অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দেয়ায় স্বর্ণের মতো ঐতিহ্যবাহী সম্পদের নিরাপদে রাখার আগ্রহ বেড়েছে মানুষের।

এর মধ্যে বছরের প্রথমার্ধে মূল্যবান ধাতুটির দাম ২৬ শতাংশ বেড়ে যায়, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।

তবে সংস্থাটি জানিয়েছে, বছরের পরবর্তী ছয় মাস স্বর্ণের দাম কিছুটা স্বাভাবিক হয়ে আসবে। করোনা শেষে আসন্ন অর্থনৈতিক মন্দার আশঙ্কা রয়েছে। তখন স্বর্ণের দাম পরিবর্তিত হতে পারে। 

বছরের বাকি অর্ধেক সময়ে স্বর্ণের দাম ১৫-১৭ শতাংশে কমে আসতে পারে। তবে বার্ষিক গড়ে ২১ শতাংশ বাড়তি থাকবে বলে রুশ সংস্থাটি জানায়।

বিশ্লেষকদের ধারণা, স্বর্ণের খনি শ্রমিকদের আর্থিক কর্মক্ষমতা আরও বেড়ে যাবে। তাদের বার্ষিক আয় বেড়ে যেতে পারে প্রায় ৩০ শতাংশ।

চীন এবং অস্ট্রেলিয়ার পর রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম স্বর্ণের উৎপাদক। গত বছর দেশটি ৩৬৮ টন স্বর্ণের উৎপাদন হয়েছিল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ