ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ২০ জুলাই ২০২০

করোনায় বাড়ি ফিরতে পারছেন না দুই লাখ জাহাজ কর্মী

করোনা সংক্রমণ রোধে বিভিন্ন দেশের জলসীমা বন্ধ। ফলে বাড়ি ফিরতে পারছেন না জাহাজে কর্মরত অনেক কর্মী। বার্তা সংস্থা এএফপির দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন জাহাজের কাজ করেন এরকম প্রায় দুই লাখ কর্মী বাড়ি ফিরতে পারছেন না। যার মধ্যে রয়েছেন জাহাজের প্রকৌশলী থেকে শুরু করে বিলাসবহুল প্রমোদতরীর কর্মীরাও।

এমনকি জাহাজে থাকাকালীন সময়ে হতাশায় বেশ কয়েকজন কর্মী আত্মহত্যা করেছেন বলেও জানা গেছে। বিশ্বজুড়ে সাগরে আটকে পড়া জাহাজকর্মীদের এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তাদের মতে, দীর্ঘদিন ধরে জাহাজগুলোতে আটকে থাকা কর্মীদের মধ্যে মানসিক সংকট দিন দিন বাড়ছে।

ভারতের একটি কার্গো জাহাজে কাজ করেন তেজস্বী দুজেসা। তার মতো প্রায় ৩০ হাজার ভারতীয় কর্মী এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন। করোনার পরিস্থিতির শুরুতে এই কর্মীরা জাহাজে যাত্রা শুরু করেছিলেন। 

কিন্তু করোনার সংক্রমণ ব্যাপক আকার ধারণ করায় বিভিন্ন দেশ তাদের স্থল, জল ও আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে অনেক জাহাজকর্মীর যাত্রা শেষ হলেও তারা আর দেশে ঢুকতে পারছেন না, দেখা করতে পারছেন না প্রিয়জনের সঙ্গেও। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ