আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:২৬, ২১ জুলাই ২০২০
ট্রাম্প: আমি আপনাদের প্রিয় প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এর বিস্তার রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশেষজ্ঞরা সবাইকে মাস্ক পরতে আহ্বান জানালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে পাত্তা দেননি। এমনকি, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন ট্রাম্প। সব মিলিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ট্রাম্পকে।
নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই নিজের একরোখা মনোভাব পরিবর্তন করছেন ট্রাম্প। এবার মাস্ক পরার পক্ষে কথা বললেন তিনি। বর্তমান পরিস্থিতিতে মাস্ক পরাকে ‘দেশপ্রেম’ বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সোমবার নিজের মাস্ক পরিহিত একটি ছবিও টুইট করেছেন ট্রাম্প। সেখানে করোনাভাইরাসকে ‘অদৃশ্য চীনা ভাইরাস’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
মাস্ক পরার সাফাই গেয়ে ট্রাম্প টুইটারে লিখেছেন- “অদৃশ্য এই চীনা ভাইরাসকে হারাতে আমাদের প্রচেষ্টায় আমরা ঐক্যবদ্ধ। অনেক মানুষ বলেন, যখন আপনি সামাজিক দূরত্ব মানতে পারেন না তখন মাস্ক পরাটা স্বদেশপ্রেম।” “আমার চেয়ে দেশপ্রেমী কেউ নেই, আমি আপনাদের প্রিয় প্রেসিডেন্ট!”
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















