আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:৩৯, ২১ জুলাই ২০২০
মুসলমানদের উদ্দেশে যা বললেন বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রধান প্রতিপক্ষ জো বাইডেন বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তার ধারাবাকতায় জো বাইডেন মুসলিমদের পাশে থাকার ঘোষণা দিলেন।
মুসলিম পলিটিক্যাল অ্যাকশন কমিটি এমগেজ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাইডেন বলেন, মুসলমান সম্প্রদায়ের প্রথমে অনুধাবন করতে হবে ডোনাল্ড ট্রাম্পের নির্যাতন, যা দেশটিতে থাকা কালো ও বাদামী গোষ্ঠীর বিরুদ্ধে চালানো হয়েছে। ট্রাম্প চার বছর ধরে আমেরিকার মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে অব্যাহত চাপ ও তাদের অসম্মান করছেন।
২০১৭ সালে ট্রাম্প প্রথমেই ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন।
বাইডেন বলেন, ট্রাম্প তার কথাবার্তা, নীতি নৈতিকতা এবং কাজকর্মের মাধ্যমে দেশে ঘৃণার আগুন ছড়িয়ে দিয়েছেন।
রিয়েল ক্লিয়ার পলিটিক্সের জরিপ অনুযায়ী ট্রাম্প থেকে জনপ্রিয়তায় ৮ দশমিক ৬ শতাংশ এগিয়ে আছেন বাইডেন। ২০১৭ সালের পিউ রিসার্চের জ'রিপ জানায়, দুই তৃতীয়াংশ মুসলিম ডেমোক্রেটকে সমর্থন করে।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















