আন্তর্জাতিক ডেস্ক
স্পেনে বৈধকরণের দাবি আদায়ে বিক্ষোভ
স্পেনে অনিয়মিত অভিবাসীদের বৈধকরণের দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। রোববার (১৯ জুলাই) দেশটির রাজধানী মাদ্রিদ,পর্যটন নগরী বার্সেলোনাসহ বিভিন্ন জায়গায় বৈধকরণের দাবি আদায়ে একযোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশগুলোতে বিভিন্ন দেশের অভিবাসীদের সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ অভিবাসীরা অংশগ্রহণ করেন।
অনিয়মিত অভিবাসীদের বৈধতার দাবি নিয়ে স্থানীয় সময় ১৯ জুলাই বিকাল ৬টায় রাজধানী শহর মাদ্রিদের বাঙ্কো দে এস্পানিয়ায় সমবেত হোন নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। সেখান থেকে মিছিলসহকারে জিরো পয়েন্ট খ্যাত ‘সোল’-এ গিয়ে সবাই সমবেত হোন। নাচে, গানে, মিছিলে কণ্ঠ কণ্ঠে উচ্চারিত হয় একটিই দাবি - ‘সবার জন্য কাগজ চাই’।
মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন ও বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়ান্তে বাংলা’র নেতৃবৃন্দ সমাবেশটিতে উপস্থিত ছিলেন। মিছিল সমাবেশে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কিছু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনিয়মিত অভিবাসীদের বৈধতার দাবিতে ১৯ জুলাই পর্যটন নগরী বার্সেলোনায়ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বিকাল ৬টায় প্লাজা উনিভার্সিতাত-এ অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনিয়মিত অভিবাসীদের বৈধকরণের দাবিতে নানা স্লোগান দেন সমবেতরা। এসময় তাদের হাতে ছিল ‘সবার জন্য কাগজ’, ‘বিনা শর্তে বৈধতা’সহ নানা প্ল্যাকার্ড, ফ্যাস্টুন।
আইনিউজ/টিএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত



















