ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ২১ জুলাই ২০২০

জাপানে আবারও বাড়ছে করোনা সংক্রমণ

জাপানে আবারো বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। মঙ্গলবার দেশটির রাজধানী টোকিওতে নতুন ২৩০ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

টোকিওর সিটি গভর্নর  ইউরিকা কইকে জানিয়েছেন, নগরে অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়া এবং সংক্রমণ রোধের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হচ্ছে।

টোকিওতে গত তিন দিনের মধ্যে প্রথম দুইশোর বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে মঙ্গলবার।

করোনাকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে পেরেছে এমন দেশের তালিকায় জাপান অন্যতম। মে মাসের শেষ দিকে সব ধরনের জরুরি বিধিনিষেধ তুলে নেয় দেশটি। তবে টোকিও অন্যান্য শহরাঞ্চলে করোনা সংক্রমণ এখনো থামেনি।

পূর্ব এশিয়ার দেশ জাপানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের কিছু বেশি। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৯৮৫ জনের। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭০০। দেশটিতে বর্তমানে অ্যাকটিভ করোনা রোগী আছে ৪ হাজার ৩০০ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ