ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৭, ২১ জুলাই ২০২০

উদ্ধার বিরলতম হলুদ কচ্ছপ!

এক অনন্য দৃশ্যের সাক্ষী হলেন ভারতের উড়িষ্যা প্রদেশের বালাসোর জেলার চাঁদিপুর সৈকতের বাসিন্দারা। হলুদ রঙের এক বিরল প্রজাতির কচ্ছপ ভেসে এসেছে সৈকতে!

রবিবার (১৯ জুলাই) উদ্ধার করা হয়েছে কচ্ছপটিকে। জেলাটির সুজনপুর গ্রামের বাসিন্দারা জেলা বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেন কচ্ছপটি। এমন উজ্জ্বল হলুদ রঙের কচ্ছপ বিরল বলেই মনে করছেন বন কর্মকর্তারা।

সংবাদ সংস্থা এএনআইকে বন্যপ্রাণ ওয়ার্ডেন ভানুমিত্রা আচার্য বলেছেন, “উদ্ধার করা কচ্ছপের পুরো খোলস এবং দেহটি হলুদ। এটি একটি বিরল কচ্ছপ, আমি আগে কখনও এমন দেখিনি।" 

ভারতীয় বন বিভাগের এক কর্মকর্তা সুশান্ত নন্দ এক টুইট বার্তায় বলেন, “সম্ভবত এটি একটি অ্যালবিনো। কয়েক বছর আগে পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্থানীয় বাসিন্দারা এরকম একটি প্রজাতি উদ্ধার করে।” একটি ভেসেলের জলের মধ্যে হলুদ কচ্ছপের সাঁতার কাটার একটি ভিডিও শেয়ার করেন তিনি।

এএনআই’র তথ্যমতে, গত মাসে একটি বিরল প্রজাতির কচ্ছপ উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার দেউলি বাঁধে ধরা পড়েছিল।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ