ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ২১ জুলাই ২০২০

সৌদি আরবে ৩১ জুলাই ঈদুল আজহা

আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) হবে আরাফাত দিবস এবং ৩১ জুলাই (শুক্রবার) হবে ঈদুল আজহার প্রথম দিন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) পরিবেশিত খবরে বলা হয়, দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে ২১ জুলাই (মঙ্গলবার) হচ্ছে জিলকদের ৩০তম দিন।

এ হিসাবে ২২ জুলাই (বুধবার) হবে জিলহজ মাসের প্রথম দিন। সে হিসাবে, সৌদি আরবে ঈদুল আজহা আগামী ৩১ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

ইসলামিক ক্যালেন্ডারের গত মাসের শুরু নির্ধারণে গঠিত চাঁদ দেখা কমিটি নিশ্চিত করার পর এ ঘোষণা দেওয়া হলো।

এ কমিটি আঞ্চলিক বিভিন্ন আদালত এবং চাঁদ দেখা কমিটির কাছ থেকে খবর পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি গতকাল সোমবার নিশ্চিত করেছে, গতকাল সে দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এরপর দেশটির সুপ্রিম কোর্ট জানান, আজ মঙ্গলবার পবিত্র জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল বুধবার জিলহজ মাস শুরু হবে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ