ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৪, ২১ জুলাই ২০২০

চীনে নতুন করে করোনার হান!

বিশ্বজুড়ে প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে করোনার নিয়ন্ত্রণহীন সময় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে চীন। তবে দফায় দফায় চীনের একাধিক শহর, অঞ্চলকে ‘করোনামুক্ত’ ঘোষণা করার পরেও নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বার বার সামনে আসছে।

জানা গেছে, উত্তর পশ্চিম চীনের শিনজিয়ান শহরে নতুন করে ছড়াতে শুরু করেছে করোনা! ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে তৎপরতা। এই শহরে সোমবার ১৭ জনের আক্রান্তের খবর সামনে এসেছে। শিনজিয়ান শহরের রাজধানী উরুমকিতে এখনও পর্যন্ত মোট ৪৭ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। শিনজিয়ানের সংলগ্ন শহরগুলোতেও নতুন করে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

আইনিউজ/টিএ

 

 

Green Tea
সর্বশেষ